কানাডায় ভারতীয় ইউটিউবার খুন!
প্রকাশ: ১২:২২ অপরাহ্ণ মার্চ ৬, ২০২৬

ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্কঃ
কানাডার অন্টারিয়োয় পঞ্জাবি এর ইউটিউবারকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। আরও এক ভারতীয় খুনের ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম ন্যান্সি গ্রেওয়াল (৪৫)। তিনি একজন ইউটিউবার।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় অন্টারিয়োর টড লেনের কাছে এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ আসে। ন্যান্সিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।