মৌলভীবাজার জেলা এসোসিয়েশন অব টরন্টোর সভাপতি মাহবুব, সাধারন সম্পাদক রুহুল
প্রকাশ: ১১:৪৯ পূর্বাহ্ণ জুলাই ৮, ২০২৫

◾জালালাবাদ বার্তা, টরন্টোঃ
মৌলভীবাজার জেলা এসোসিয়েশন, টরন্টো নতুন নেতৃত্বে নতুনভাবে যাত্রা শুরু করলো। এসোসিয়েশনের ২০২৫-২৭ সেশনের কমিটি গঠনের লক্ষ্যে সৈয়দ মাহবুবকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে রুহুল কুদ্দুছ চৌধুরীকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
৭ জুলাই (সোমবার) টরন্টোর স্থানীয় রেড হট তান্দুরি রেস্টুরেন্টের সভাকক্ষে আয়োজিত এক সভায় এসোসিয়েশনের কার্যকরী কমিটি ও উপদেষ্টা মণ্ডলির উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।
বিগত কমিটির সভাপতি লায়েকুল হক চৌধুরী এবং সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুক্তা’র কাছ থেকে নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি সৈয়দ মাহবুব ও সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুছ চৌধুরী।
এসময় সাবেক কমিটির প্রতি বিশেষ করে সাবেক সভাপতি লায়েকুল চৌধুরী ও সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুক্তা’র প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানানো হয় তাঁদের নিষ্ঠা ও অবদানের জন্য।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, তাঁরা অচিরেই একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করবেন, যারা সম্মিলিতভাবে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবে।

নতুন কমিটির নতুন নেতৃত্ব মৌলভীবাজার জেলার প্রবাসী কমিউনিটির ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের পথে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সাবেক কার্যকরী কমিটির সদস্য ও উপদেষ্টাবৃন্দ। নতুন কমিটির প্রতি শুভেচ্ছা জ্ঞাপন ও সফলতা কামনা করেন তারা।