আধুনিক সুযোগ সুবিধা পেলে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে চট্টগ্রাম বন্দর : ড. মুহম্মদ ইউনুস
প্রকাশ: ১:০৪ অপরাহ্ণ মে ১৪, ২০২৫

জালালাবাদ বার্তা:
চট্টগ্রাম সমুদ্র বন্দরে আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা করতে পারলে বাংলাদেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। সে লক্ষ্যেই অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার সকালে চট্টগ্রাম সমুদ্র বন্দর পরিদর্শন করে, বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করে এ কথা বলেন তিনি।
চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, সবাই বন্দরের গুরুত্বের বিষয়ে একমত হলে এই ছোট বন্দর দিয়েই বাংলাদেশের অর্থনীতির পরিবর্তন করা সম্ভব।
দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে দুপুরে সার্কিট হাউজে কর্ণফুলী নদীর ওপর নতুন কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন প্রধান উপদেষ্টা। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে যাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত পঞ্চম সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা।
সমাবর্তন অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা বিকালে তার পৈতৃক বাড়ি হাটহাজারীর বাথুয়া গ্রামে যাবেন। সেখানে তার দাদা-দাদির কবর জিয়ারত করবেন।
রিপোর্ট: জালালাবাদ বার্তা / সুদীপ দাশ।