
জামালপুরে ডাবগাছের মগডালে সাড়ে তিন ঘণ্টার ‘বন্দিজীবন’
পরিস্থিতি সামাল দিতে রাত ১০টার দিকে খবর দেওয়া হয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে নামানোর চেষ্টা শুরু করেন। নানা কৌশলে বোঝানো হয়, নিচে নেমে এলে তাঁকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু পুলিশের ভয়ে কোনো আশ্বাসই যেন তাঁর কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠছিল না। ফলে দীর্ঘ চেষ্টা করেও তাঁকে নামানো সম্ভব হয়নি। এদিকে সময় যত গড়াচ্ছিল, ততই বাড়ছিল ঘটনাস্থলে মানুষের কৌতূহল। অবশেষে রাত সাড়ে ১২টার দিকে নিজের সিদ্ধান্তেই গাছ থেকে নেমে আসেন ওই যুবক। এর মধ্য দিয়ে অবসান ঘটে প্রায় সাড়ে তিন ঘণ্টার এই অদ্ভুত পরিস্থিতির। জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার রবিউল ইসলাম বলেন, প্রথমে ওই যুবক গাছ থেকে নামতে রাজি হচ্ছিলেন না। তাঁর ধারণা ছিল, নিচে নামলেই পুলিশ তাঁকে ধরে নিয়ে যাবে। অনেক বুঝিয়েও তাঁকে নামানো যাচ্ছিল না। একপর্যায়ে সাড়ে তিন ঘণ্টা পর তিনি নিজেই গাছ থেকে নেমে আসেন। তিনি অনেক ভয় পেয়েছিলেন। পরে মানবিক বিবেচনায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। একটি ডাব নিতে গাছে ওঠা, এরপর পুলিশের ভয়ে সাড়ে তিন ঘণ্টা মগডালে অবস্থান—ঘটনার এমন অদ্ভুত পরিণতি নিয়ে টিক্কাপট্টি এলাকায় চলছে আলোচনা।
আপনার মতামত লিখুন :
