মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সদর উপজেলার আখানগর বটতলী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়। মঙ্গলবার বিকেলে অত্র স্কুল চত্বরে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়। 

“শিক্ষাঙ্গন সবুজ করি, একসাথে দেশ গড়ি” এই স্লোগানে ন্যাশনাল ব্যাংক পিএলসি ঠাকুরগাঁও শাখার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসুচীতে অংশ নেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব চন্দ্র সরকার, ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মোঃ এনতাজুল হক, ন্যাশনাল ব্যাংক পিএলসি ঠাকুরগাঁও শাখার ব্যবস্থাপক গোলাম মোঃ গাজিউর রহমান, অতিথি ডাঃ সুভেন্দু কুমার দেবনাথ, ন্যাশনাল ব্যাংকের প্যানেল আইনজীবী ও বিশিষ্ট পরিবেশকর্মী অ্যাডভোকেট মোঃ জাহিদ ইকবাল, চিলারং ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আমিনুল ইসলাম, যুগ্ম আহবায়ক-১ মোঃ বজলুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ সালেকুল ইসলাম টুলুসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, স্কুলের শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। 

এ সময় ন্যাশনাল ব্যাং পিএলসি ঠাকুরগাঁও শাখার পক্ষ থেকে বিদ্যালয় চত্বরের বিভিন্ন স্থানে উন্নত জাতের সফেদা, আমলকি, বড়ই, আমড়া, কামরাঙ্গা ইত্যাদি গাছ রোপন করা হয়।