
মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ্ব পরিবেশ দিবসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে।
শুক্রবার (৫জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উপজেলা ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেন।
এসময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক ও শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান, ছাত্রশিবির মৌলভীবাজার জেলা সভাপতি ফরিদ উদ্দিন ও জেলা প্রচার সম্পাদক কাওছার আহমদ, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি সফিজ উদ্দিন এবং ছাত্রশিবির শ্রীমঙ্গল উপজেলা সেক্রেটারি শফি আহমদ সাইদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ব পরিবেশ দিবসে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ
আপনার মতামত লিখুন :
