
হানিফ পারভেজ ,বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়নের সুপরিচিত সামাজিক সংগঠন জাগরণী ইসলামি তরুণ সংঘের উদ্দ্যোগে প্রবাসীদের সার্বিক সহযোগিতায় রাস্তায় সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সকাল ১১ ঘটিকার সময় জাগরণী ইসলামি তরুণ সংঘের কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় সভাপতি শাহরিয়ার শাকিলের সভাপতিত্বে আয়োজিত সাইনবোর্ড স্থাপনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদনগর নং ওর্য়াডের( সাবেক) ইউপি সদস্য আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ব্যবসায়ী আবুল কালাম। সৈয়দা মোকাম ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক তারেক হাসনাত,
জাগরণী ইসলামি তরুণ সংঘের উপদেষ্টা মাওলানা কবির হোসাইন,উপদেষ্টা মাহবুব হোসাইন, এম কলিম উদ্দিন, ফুটবলার আব্দু শহীদ, জাগরণীর সদস্য কামরান আহমদ , বিশিষ্ট মুরব্বি সফিক উদ্দিন সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য অনুষ্ঠানে বক্তারা সংগঠনের ভুয়সী প্রশংসা করে বলেন জাগরণী ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রবাসীদের সহযোগিতায় ঘোলসা, গ্রামতলা মোহাম্মদনগরে সামাজিক ও উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে, এরই ধারাবাহিকতায় আজকে রাস্তায় একটি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। যা প্রশংসনীয় উদ্দ্যোগ। জাগরণী আগামীতে এই রকম সামাজিক কাজ অব্যাহত রাখবে এমনটা প্রত্যাশা।
