
হানিফ পারভেজ, বড়লেখা (মৌলভীবাজার): মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুজ্জামান বিন হাফিজের পদোন্নতি উপলক্ষে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে এক আন্তরিক সংবর্ধনা ও শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় তাকে বরণ করে নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা কৃষি কর্মকর্তা মনোয়ার হোসেন। তিনি বলেন, রাশেদুজ্জামান বিন হাফিজ একজন দক্ষ, সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার এই পদোন্নতি বড়লেখা উপজেলা কৃষি পরিবারের জন্য গর্বের বিষয়।
এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক মো. জালাল উদ্দিন এবং অতিরিক্ত উপপরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি। তারা নবপদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন এবং কৃষি খাতের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
