উওম কুমার গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (২০ মে) সকাল  সাড়ে ৯টার দিকে গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা ও ফায়ার সার্ভিস ও ডিফেন্সের পতাকা উত্তোলন শেষে প্যারেড প্রদর্শন করে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

র‌্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফায়ার সার্ভিসে স্টেশন  চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। র‍্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

গোমস্তাপুর ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সে (ভারপ্রাপ্ত) স্টেশন  অফিসার মো. মহাতাব উদ্দীন মৃধার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।

 এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম। এতে আরো উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র ছাত্রী প্রমূখ।  

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মহাতাব উদ্দীন মৃধা জানান, জানুয়ারি-২০২৫ থেকে ১৯ মে ২০২৬ পর্যন্ত গোমস্তাপুর ফায়ার স্টেশনে মোট অগ্নিকাণ্ডের সংখ্যা ৫২টি। ক্ষতির পরিমাণ ২৭ লক্ষ ৬৫ হাজার টাকা এবং উদ্ধারের পরিমাণ ৮৭ লক্ষ ৩০ হাজার টাকা।

 উপজেলার বিভিন্ন সড়কে দুর্ঘটনায় উদ্ধারের সংখ্যা ১৬৭টি এর মধ্যে আহত ২৩০ জন ও নিহত ৩ জন।  ২০ মে থেকে ২২ মে তিন দিনব্যাপী সারাদেশের ন্যায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের কর্মসূচি চলমান থাকবে।  সকলে সচেতন হলে এ সংখ্যা কমিয়ে নিয়ে আসা সম্ভব।