
মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে নীলফামারীর ডোমার উপজেলায় ভাতাভোগী সদস্য-সদস্যাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯মে) সকাল ১১ ঘটিকার সময় ডোমার উপজেলা কার্যালয়ে আনসার-ভিডিপির ভাতাভোগী সদস্য-সদস্যাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপহার সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল: পোলাও চাল, লাচ্ছা সেমাই, সাধারণ সেমাই, গুড়ো দুধ, সুজি, নুডুলস, সয়াবিন, তেল ও চিনি।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আনসার-ভিডিপির কর্মকর্তা সোহেল রানা,
উপজেলা প্রশিক্ষক রুবিনা উপস্থিত ছিলেন।
উপজেলা কর্মকর্তা সোহেল রানা তার বক্তব্যে বলেন, “দেশের নিরাপত্তা ও বিভিন্ন ক্লান্তিকালে আনসার-ভিডিপির সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি দেশের মানবকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই তাদের স্বীকৃতি ও উৎসাহিত করতেই মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
