মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার জেলা আইনজীবী সমিতি ভবনের ৪র্থ তলায় হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জেলা আইনজীবী সমিতির আয়োজনে শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জজ কোটের পিপি, এ্যাড. মোঃ আব্দুল হালিম, নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি এ্যাড. মোঃ ইউসুফ আলী, সহ সভাপতি এ্যাড. জিতেন চন্দ্র পাল, এ্যাড. মোঃ রুহুল আমীন, সাধারণ সম্পাদক মোঃ শেখ ফরিদ, সহ সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ সোহরাব হোসেন প্রধান, লাইব্রেরী সম্পাদক এ্যাড. মোঃ আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ এ্যাড. মোঃ কামাল হোসেন (সুলতান),  কমনরুম ও সাংস্কৃতিক সম্পাদক এ্যাড. মোঃ শাহরিয়ার ইবনে মোস্তফা (শুভ), সদস্য এ্যাড. মোঃ রফিজ উদ্দীন, এ্যাড. নাজমা ইসলাম, এ্যাড. মোঃ আহসান হাবিব, এ্যাড. মোঃ আনোয়ারুল হক (সাগর)সহ প্রায় ২৫০ জন আইনজীবী। 

‎অনুষ্ঠানে নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান জজ কোর্টের আইনজীবী মোঃ রফিকুল ইসলাম। শপথ গ্রহণ শেষে পুরাতন কমিটির নিকট থেকে নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়।