কাকন সরকার, শেরপুর প্রতিনিধিঃ

শেরপুর প্রেসক্লাব একাংশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ (রোববার) শেরপুর জেলা শহরের জি-সেভেন রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎শেরপুর প্রেসক্লার একাংশের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতি শহিদুল ইসলাম উপস্থিত সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানান এবং সাংবাদিকদের পেশাগত ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

‎শেরপুর প্রেসক্লাব একাংশের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ শরিফুর রহমান, শেরপুর প্রেসক্লাব একাংশের সহ সভাপতি আছাদুজ্জামান মুরাদ, সিনিয়র সহ- সভাপতি আবুল হাশিম, সিনিয়র সদস্য ও সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক জিএইচ হান্নান, শেরপুর প্রেসক্লাব ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান রিপন, নালিতাবাড়ী প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির প্রমুখ।

‎প্রেসক্লাবের এই আয়োজনে শেরপুর প্রেসক্লাব একাংশের সংগঠনটির সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম তালুকদার, আবু হানিফ নোমান, মোঃ হারুন অর রশীদ হারুন, জেলা ও উপজেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনাসহ শেরপুর প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশ নেন।