মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বর্ণাঢ্য উৎসবে উদযাপিত হয়েছে রঙের উৎসব দোল।

শুক্রবার (৬ মার্চ) দুপুরে শ্রীমঙ্গল শহরতলীর সবুজবাগ শ্মশানঘাট রোডে নানান বয়সী নারী পুরুষ মেতে উঠেন দোল উৎসবে। রঙের এ উৎসব উদ্বোধন করেন উৎসব উদযাপন পরিষদের পোষ্টপোষক সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য পিয়াস দাস।

এসময় ভার্চ্যুয়ালি ভাবে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। এসময় তিনি উৎসব উদযাপন পরিষদ এবং উপস্থিত সকল সনাতনীদের দোল উৎসবের শুভেচ্ছা জানান।

উৎসব অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (এসিল্যান্ড) মো. মহিবুল্লাহ আকন, মৌলভীবাজার জেলা বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য মো. দুরুদ আহম্মদ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহবায়ক মো. মহিউদ্দিন (ঝাড়ু), মৌলভীবাজার জেলা ছাত্রদল সহ-সাধারণ সম্পাদক মো. আলী হোসেন। এছাড়াও মো. জবর আলী রানা, মো. জাহেদ আলীসহ উৎসব উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সবুজবাগ ছাড়াও উপজেলার বিভিন্ন চা বাগান জুড়েই এ উৎসব উদযাপিত হয়েছে।