
◾মোহাম্মদ আলী শোভন, কুলাউড়া প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কুলাউড়া পৌর শাখার উদ্যোগে সকল ওয়ার্ডের কর্মীদের অংশগ্রহণে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় কুলাউড়া পৌরসভা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. বাছিত আহমদের সঞ্চালনায় এবং আহ্বায়ক মুহিবুল আলম মুহিতের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আমরা এমন কোনো কাজ করব না যাতে দলের নাম ক্ষুণ্ণ হয়। সকলকে নিয়ে একটি সুসংগঠিত ও শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, আব্দুল মুমিন, জেলা সদস্য ইব্রাহিম জনি, সাজ্জাদুর রহমান শাহান। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল আলম ভূঁইয়া খোকন, উপজেলা সদস্য সচিব গিয়াস মুল্লা, জেলা ছাত্রদল সহ-সাধারণ সম্পাদক কাওসার আহমদ বাপ্পু, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল আহমদ দিপু, বাছিত আহমদ ও মো. শফিক আহমদসহ অন্যান্য নেতাকর্মীরা।
সভায় বিভিন্ন ওয়ার্ডের কর্মীরা বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ করেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে তারা অসংখ্য হামলা-মামলার শিকার হয়েছেন, দীর্ঘ সময় পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে কারাভোগ করতে হয়েছে। পর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও দলীয় পরিচয়ের কারণে সরকারি চাকরি থেকে বঞ্চিত হয়েছেন।
তারা দাবি জানান, দলের সংকটময় সময়ে যারা সবসময় পাশে থেকেছেন, সেই ত্যাগী ও নিবেদিতপ্রাণ কর্মীদের বর্তমান সময়ে যথাযথ মূল্যায়ন করতে হবে।
আরও পড়ুনঃ