গোমস্তাপুরে প্রাণীসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন
প্রকাশ: ২:৩৬ অপরাহ্ণ নভেম্বর ২৬, ২০২৫

উওম কুমার, গোমস্তাপুর প্রতিনিধি:
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি – প্রাণীসম্পদে হবে উন্নতি”
এই প্রতিপাদ্যকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণীসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় এবং উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মো. ওয়াসিম আকরামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাকলাইন হোসেন। এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ বরুন কুমার প্রামানিক, প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ রুবাইদা ছাবিকুন্নাহার, সফল খামারি মুসলেমউদ্দীন শিপলু, মু: হিজবুল্লাহ, স্থানীয় গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন প্রান্তিক খামারিরা প্রমূখ।
উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মো. ওয়াসিম আকরাম জানান, প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে ফ্রি কৃমি নাশক ঔষুধ বিতরন, ফ্রি ভ্যাকসিন ক্যাম্পিইন, স্কুল ফিডিং কার্যক্রম ও ফ্রি ভ্যাটরিনারি কার্যক্রম দেওয়া হবে। এবং প্রাণিসম্পদ সপ্তাহ ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহ ব্যাপী চলবে।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী বলেন, যারা সফল খামারি আছেন তারা যেই জ্ঞান অর্জন করে আজ সফল খামারি হয়েছেন সেই সকল খামারিদের অনুরোধ রইলো আপনাদের আশেপাশে প্রান্তিক খামারিরাদের আপনাদের অর্জিত জ্ঞান দিয়ে তাদের সহযোগিতা করবেন। এই প্রদর্শনীর মাধ্যমে যাতে আপনারা নিজে নিজেরাই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন। কর্মসংস্থান সৃষ্টি হলেই
দেশের অর্থনীতি শক্তিশালি ভাবে গড়ে উঠবে। তখন আমরা উন্নত বাংলাদেশে সহজেই পৌঁছাতে পারবো।
মেলায় ৩০টি স্টলে প্রান্তিক খামারিরা তাদের উন্নত জাতের গরু, মহিষ, ঘোড়া, বাছুর, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, কবুতর, বিড়ালসহ বিভিন্ন সৌখিন পাখি প্রদর্শন করে। মেলা শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে ৩জনকে পুরুস্কৃত করা হয়েছে।