
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়ে গেলো একদল ক্ষুদে বিজ্ঞানীর উদ্যোগে দিন ব্যাপী রোবটিকস কর্মশালা।
বাংলাদেশের নীল অর্থনীতি ও জল–প্রযুক্তি নিয়ে তরুণদের আগ্রহ বাড়াতে টেক অটোক্র্যাটস এবং তাদের শিক্ষার্থীভিত্তিক দল টিম বেঙ্গলবোট ২০০ শিক্ষার্থী নিয়ে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজন করে এ বিশেষ কর্মশালার। কর্মশালার উদ্বোধন করেন শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী।
গত বৃহস্পতি ও শুক্রবার পৃথক কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে–কলমে রোবোটিকসের বেসিক ধারণা দেয়া হয়। এতে বিশেষ করে সর্ট সার্কিট ও সেন্সর বোঝা, কন্ট্রোলের ধারণা, ছোট ডেমো রোবট চালানোসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেয়া হয়।
পাশাপাশি পৃষ্ঠভাগীয় স্বয়ংক্রিয় নৌযান (ASV) নিয়ে পরিচিতি, জলপথে নেভিগেশন–বাধা শনাক্তকরণ–টাস্ক সম্পাদনের আইডিয়া, নিরাপত্তা ও টিমওয়ার্কের মৌলিক বিষয়গুলো তুলে ধরা হয়।
আয়োজনে ক্ষুদে বিজ্ঞানী আন নাফিউ জানান, এই কর্মশালার মূল লক্ষ্য—শিক্ষার্থীদেরকে জল–প্রযুক্তি ও রোবোটিকসের বাস্তব প্রয়োগে উৎসাহিত করা, নিজস্ব ক্ষুদ্র জলযান/ওয়াটার ভেসেল তৈরি করার প্রেরণা দেওয়া, এবং ভবিষ্যতে RoboBoat, RoboSub ও অন্যান্য জাতীয়–আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের পথ দেখানো। তিনি বলেন ইতিমধেই পৃথিবীর বিভিন্ন দেশে অংশগ্রহন করে তাদের টিমের সদস্যরা বাংলাদেশের জন্য সুনাম অর্জন করেছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শিক্ষক আব্দুর রহমান, শিক্ষক জহর তরফদার, শিক্ষক সুধেন্দু ভট্টাচার্য্য, শিক্ষক মোছা: কাজল কলি, শিক্ষক মহিতোষ দাশ, শিক্ষক মো. আলাউদ্দিন, সাংবাদিক বিকুল চক্রবর্তী ও ইমন দেব চৌধুরী।
শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়ে গেলে দিনব্যাপী রোবোটিকস কর্মশালা
আপনার মতামত লিখুন :
