- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

আইডিইবিতে নবীন-প্রবীণ ও পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত

ইয়াছির আরাফাত, নিজস্ব প্রতিনিধিঃ

ণপ্রকৌশল দিবস-২০২৫ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবীন-প্রবীণ ও পারিবারিক মিলন মেলা, সাংস্কৃতিক সন্ধ্যা এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে রাজধানীর আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাহিদুর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবির আহ্বায়ক প্রকৌশলী মো. কবির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা প্রকৌশলী মৃধা নজরুল ইসলাম।

এসময় সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় আইডিইবি ও ডিপ্লোমা প্রকৌশলীদের বিভিন্ন সংগঠনের পর্যায়ের নেতা-কর্মী, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক ফোরামের সদস্য বৃন্দ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা নবীন ও প্রবীণ সদস্যদের পারস্পরিক সম্প্রীতি, পেশাগত উন্নয়ন এবং দেশের প্রকৌশল খাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান নিয়ে আলোচনা করেন ও শেষাংশে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।