
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট, জিরা ও কসমেট্রিকস পণ্য জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজন আটক হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার ১১ নভেম্বর রাতে শহরের মৌলভীবাজার সড়কস্থ এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে ৯০ হাজার শলাকা বিদেশী সিগারেট, ৩০ বোতল অলিভ অয়েল, ১২০ কৌটা ১২০ কৌটা Nivea Soft Light Moisturizing Cream ও ১৫০ কেজি জিরা উদ্ধার করা হয়। এসময় আব্দুল কায়ূম (২০) নামের এক যুবককে আটক করে পুলিশ। উদ্ধারকৃত মালামালের অনুমানিক বাজার মূল্য ১১ লক্ষ ১০ হাজার টাকা হবে বলে জানায় পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম আরও জানান, গ্রেপ্তারকৃত আব্দুল কায়ূম ও তার অজ্ঞাতনামা সহযোগীরা অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে এনে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন স্থানে সরবরাহ করত।
এসব পন্য আমদানির কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গ্রেপ্তারকৃত আসামি এবং পলাতক সহযোগীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
শ্রীমঙ্গলে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ, আটক ১
আপনার মতামত লিখুন :
