শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলার গাজীরখামার ইউনিয়নের বিভিন্ন গ্রামে পাগলা শিয়ালের তান্ডব শিয়ালটিকে পিটিয়ে মারল গ্রামবাসী গাজীরখামার ইউনিয়ন এর ৪টি গ্রামে হঠাৎ করেই এক পাগলা শিয়ালের আক্রমণে মোট ১৮ জন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাগলা শিয়ালটি প্রথমে গাজীর খামার দিকপাড়া ৪ জন, এরপর গির্দ্দাপাড়া ১০ জন, নাকশি ৪ জন এবং সবশেষে পাঞ্জর ভাঙ্গা গ্রামের ৪ জনকে কামড়ে আহত করে। এই আকস্মিক হামলায় গুরুতর আঘাত পান গ্রামগুলির মোট ১৮ জন বাসিন্দা।

আহতদের আর্তনাদ শুনে স্থানীয়রা দ্রুত একত্র হন। পাঞ্জর ভাঙ্গা গ্রামের ক্ষিপ্ত জনতা সম্মিলিতভাবে তাড়া করে শিয়ালটিকে ধরে ফেলে এবং পিটিয়ে মেরে ফেলে।

গ্রামের লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করেন। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।