বকশিগঞ্জ প্রতিনিধি:

দেশব্যাপী মুক্তচিন্তা ও সৃজনশীলতার বিকাশে কাজ করা সংগঠন ‘মুক্তমঞ্চ’ তাদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে।

নবগঠিত কমিটিতে প্রতাপ সাহা সভাপতি ও ইয়াছির আরাফাত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন হৃদয় চন্দ্র রায়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন — হালিমা তু সাবিয়া, কাউছার হোসাইন, আশাপূর্ন হালদার, মোহছেনা নুসরাত,প্রিয়াঙ্কা রহমান প্রিয়া, সোহানা হোসাইন তুবা, আরিফুল ইসলাম সিজান, রকি ইসলামক, সাখাওয়াত হোসেন সিয়াম।

‘মুক্তমঞ্চ’-এর প্রতিষ্ঠাতা ও সর্বোচ্চ কতৃপক্ষ মিজানুর রহমান বলেন, “মুক্তমঞ্চ দেশের তরুণ সমাজকে যুক্তিবাদ, মানবিকতা ও সৃজনশীলতার চর্চায় উদ্বুদ্ধ করতে কাজ করছে। প্রত্যেকে নিজের অবস্থান থেকে সৃজনশীল ভূমিকা রাখলেই সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব।”

সংগঠনটি ভবিষ্যতে মুক্তচিন্তা, সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেবে বলে জানানো হয়েছে।