নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাক্বওয়া হাইড্রোলিক্স কার ওয়াস সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
রোববার সকাল ১১ টায় হবিগঞ্জ সড়কে দ্বারিকাপাল মহিলা কলেজের সম্মুখে মিলাদ মাহফিল ও দোয়া করার মাধ্যমে এর উদ্বোধন করা হয়। এতে দোয়া মাহফিল পরিচালনা করেন মৌলভীবাজার থেকে আগত মাওলানা তামজিদ আহমেদ সিদ্দিকী। এসময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক অধ্যাপক রফি আহমেদ চৌধুরী, দুপ্রক এর সেক্রেটারি আব্দুর রউফ তালুকদার, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মো. কাওছার ইকবাল, প্রেসক্লাব যুগ্ম-সম্পাদক সৈয়দ সালাউদ্দিন, কার্যকরী পরিষদের সদস্য আবুজার রহমান বাবলা, সদস্য সৈয়দ আমিরুজ্জামান, সদস্য শামসুল ইসলাম শামিম, গোলাম কিবরিয়া জুয়েল এবং সাংবাদিক নান্টু রায় ও সুমন আহমদে,
এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝারু–, সদস্য সচিব টিটু আহমেদ, মৌলভীবাজার জেলা ছাত্র দলের সহ-সভাপতি সাইফুর রহমান শিপু। এসময় মিলাদ মাহফিল পরিচালনা করেন স্হানীয় ইমাম ও মাওলানাবৃন্দ। এ প্রতিষ্ঠানের যৌথ বিনিয়োগের অংশীদার আব্দুল মুকিদ ও সবুজ আহমেদ বলেন,দ্রুততম সময়ে কম খরচে আধুনিক সেবা প্রদানে তারা এ প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করেছেন। প্রতিষ্ঠানটির সাফল্য পেতে তারা সকলের সহযোগিতা কামনা করেন।