- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

শেরপুরের নকলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ ব্যবসায়ীকে অর্থদণ্ড

কাকন সরকার, শেরপুর :

শেরপুর জেলার নকলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২২ সেপ্টেম্বর সোমবার উপজেলার চন্দ্রকোনা বাজারে অভিযান পরিচালনা করে এ অর্থদণ্ডাদেশ প্রদান করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানী।

দন্ডপ্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠান গুলো হলো, মেসার্স সম্রাট এন্টারপ্রাইজ ও মেসার্স সামির এন্টারপ্রাইজ।

জানা গেছে, বিনা লাইসেন্সে ও ক্রেতাকে ক্যাশ মেমো না দিয়ে রাসায়নিক সার বিক্রির অপরাধে প্রতিটি দোকান মালিককে ১৫ হাজার টাকা করে মোট ৩০ টাকা জরিমানা করা হয়৷

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালীন মেহেদী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাগর চন্দ্র দে, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রহুল আমীনসহ ওই ব্লকে কর্মরত উপসহকারি কৃষি কর্মকর্তা, পুলিশ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানী জানান, কৃষি ও কৃষকের সার্বিক উন্নয়নে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।