- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন পারভেজ মল্লিকের কর্মীরা

◾রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি:

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বার্তা সাধারণ মানুষের মাঝে এবং ঘরে ঘরে পৌঁছে দিতে খুলনা-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদহ ইউনিয়নের নাউডুবি, উত্তর কুশলা, বয়ারগাতি, আড়কান্দি বাজার ও মসুন্দিয়া বাজার এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়। এ সময় পারভেজ মল্লিকের পক্ষ থেকে নেতাকর্মীরা স্থানীয় জনগণের মধ্যে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন এবং বিএনপির রাজনৈতিক বার্তা পৌঁছে দেন।

প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন তেরখাদা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম মোস্তাক আহমেদ, সাবেক প্রচার সম্পাদক মোঃ রবিউল ইসলাম লাখু, সাবেক ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক শেখ লালিম, সাবেক সহ-দপ্তর সম্পাদক মোঃ গোলজার আলম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আরিফ, বিএনপি নেতা লুনিক লস্কর, থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জিয়ারের সরদার, বিএনপি নেতা এনামুল শেখ, যুবদল নেতা মোঃ সবুজ আহমেদ ও জুয়েল শেখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা তরুণ প্রজন্ম দলের সদস্য সাবু শেখ, ছাগলাদহ ইউনিয়ন বিএনপি নেতা মোঃ মুজিবার শেখ, বিএনপি নেতা রাসেল লস্কর, মোস্তফা শিকদার, রতন বাড়ই, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মাহফুজুর রহমান খান, মোঃ আলিমুল ইসলাম, মোঃ ওমর শেখ, মোঃ জুলফিকার আলী, মোঃ মিজানুর রহমান এবং মোঃ ইমরান হোসেন।

লিফলেট বিতরণকালে বক্তারা বলেন, “এই ৩১ দফা শুধু বিএনপির পরিকল্পনা নয়, এটি দেশের জনগণের মুক্তির রূপরেখা। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

প্রচারণায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী সক্রিয়ভাবে অংশ নেন।