- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন শ্রীমঙ্গল সার্কেলের আনিসুর রহমান


মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) অসিফ মহিউদ্দীন, পিপিএম উপস্থিত ছিলেন।

পদোন্নতি উপলক্ষে পুলিশ সুপার জেলা পুলিশের পক্ষ থেকে আনিসুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার পেশাগত ও পারিবারিক জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।।