মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে ডিবির অভিযানে মাদক ও মাদক বিক্রির টাকাসহ ২ মাদক মারবারিকে আটক হয়েছে।

শনিবার (৬ সেপ্টম্বর) বিকেলে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম বিশেষ অভিযান চালিয়ে উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়কুট কমিউনিটি ক্লিনিক এলাকা থেকে সত্য দেবনাথ (৪৩) ও মনসুর আলী (৩৬) নামের ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। এসময় আটককৃতদের তল্লাশী করে ৩১৫পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪১ হাজার ৫০০টাকা উদ্ধার করেন ডিবি সদস্যরা।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, আটককৃত দুইজনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে সত্য দেবনাথের বিরুদ্ধে মাদক আইনে আরও মামলা বিচারাধীন রয়েছে। পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’