- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

শ্রীমঙ্গলে বিনামূল্যে টাইফয়েড টিকা কার্যক্রম নিয়ে সমন্বয় সভা


মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিনামূল্যে টাইফয়েড টিকা কার্যক্রম নিয়ে (ইপিআই) কার্যক্রম নিয়ে সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সমন্বয় সভায় ডা. সিনথিয়া তাসনিম এসব তথ্য জানান, আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে টাইফয়েড টিকা কার্যক্রম। এতে ৯ মাস থেকে ১৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী শিশুকে এক ডোজের ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। এরমধ্যে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে এবং চলবে টিকাদান শুরুর আগ পর্যন্ত।

তিনি আরও বলেন, ‘শ্রীমঙ্গল উপজেলায় ৯০ হাজার শিশু কিশোর-কিশোরীদের ২৭০ কেন্দ্রে টিকা প্রদান করা হবে। প্রথম ১০ কর্মদিবস স্কুলে ক্যাম্প করে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এরপর আট দিন ইপিআই সেন্টারে গিয়ে স্কুলে না যাওয়া বা ক্যাম্পে অনুপস্থিত শিশুদের টিকা নেওয়ার সুযোগ থাকবে। যেসব শিশুর জন্ম নিবন্ধন সনদ নেই, তারাও টিকা পাবে। এ ক্ষেত্রে বাবা-মায়ের মোবাইল নম্বর দিয়ে অনলাইনে নিবন্ধন করা যাবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শারমীন আক্তারসহ অন্যান্যরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (Wwe­DGBPI)-এর তথ্য অনুযায়ী, টাইফয়েড জ্বর হলো স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়াজনিত সিস্টেমিক সংক্রমণ। সাধারণত দূষিত পানি বা খাদ্যের মাধ্যমে এটি ছড়ায়। উপসর্গের মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী জ্বর, মাথাব্যথা, বমিভাব, ক্ষুধামন্দা, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া। প্রাথমিক পর্যায়ে উপসর্গ অস্পষ্ট থাকায় অনেক সময় এটি অন্যান্য জ্বরজনিত রোগ থেকে আলাদা করা কঠিন হয়।