- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

পঞ্চগড়ে ইউএনও’র সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

পঞ্চগড় প্রতিনিধিঃ 

পঞ্চগড়ের বোদা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) রবিউল ইসলামের সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগষ্ট) দুপুরে ইউএনও কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলের উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক যায়যায় দিনের সংবাদদাতা হকিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দৈনিক সংগ্রামের সংবাদদাতা আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক ও আইনের চোখ’র প্রতিনিধি আমান উল্লাহ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চলমান বার্তার প্রতিনিধি আব্দুল খালেক, প্রেসক্লাবের সদস্য ও ডেইলি অবজারভার প্রতিনিধি নুর আলম পুলক, প্রেসক্লাবের সদস্য ও স্বাধীন ভোরের প্রতিনিধি আশরাফুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য ও রাজধানী টেলিভিশনের পঞ্চগড় প্রতিনিধি রুবেল ইসলাম, বাংলাদেশ সকালের প্রতিনিধি জুয়েল ইসলাম সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে উপজেলা প্রেসক্লাব নতুন ইউএনও’র আগমনকে স্বাগত জানান। সেইসাথে স্থানীয় উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা এবং স্বচ্ছ ও গতিশীল প্রশাসনিক কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ইউএনও উপজেলার সার্বিক উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে একযোগে কাজ করারও আশা প্রকাশ করেন।

জানা যায়, রবিউল ইসলাম মঙ্গলবার (১৯ আগষ্ট)  বোদা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।