
◾মৌলভীবাজার প্রতিনিধি:
৩৫ বছর আগের একটি খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি আক্কাছ আলী র্যাব-৯ এর একটি টিম গ্রেপ্তার করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত ৩টা ১৫ মিনিটের দিকে র্যাব-৯, সিপিসি-২ মৌলভীবাজারের একটি অভিযানিক দল রাজনগর থানার মুন্সীবাজার ইউনিয়নের চানবাগ এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় জিআর নং-৪৯/৯৩, কুলাউড়া থানার মামলা নং-০১, তারিখ ০৪/০৬/১৯৯৩, ধারা ৩০৪(১) পেনাল অনুযায়ী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আক্কাছ আলী (৬০) কে গ্রেফতার করা হয়। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামের আপ্তাব আলীর পুত্র।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।