- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

ছাতকে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সুজন তালুকদার, ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ছাতক উপজেলার সিলেট-সুনামগঞ্জ সড়কের চেচান-রাউলি এলাকার মধ্যবর্তী  স্থানে একটি পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয়রা জানান, সুনামগঞ্জগামী মোটরসাইকেলের সাথে সিলেটগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এমন দুর্ঘটনা ঘটে। 

এ দুর্ঘ*টনায় ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

নিহতের সাথে থাকা জাতীয় পরিচয় পত্রের ঠিকানা অনুযায়ী নিহতের নাম আবু সালেক। তিনি, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আমড়িয়া গ্রামের মকবুল হোসেনের পুত্র।

মোটর সাইকেলটি পুলিশের জিম্মায় আছে। জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ সুমন কুমার চৌধুরী সড়ক দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।