- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

কুলাউড়ায় কানাডা প্রবাসীর অর্থায়নে অসহায়-আশ্রয়হীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মোহাম্মদ আলী শোভন,  কুলাউড়া প্রতিনিধিঃ

২৮ জুলাই সোমবার, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রেলওয়ে স্টেশন এলাকায়। রফিক আহমদ ফাউন্ডেশন উদ্যোগে, এবং কানাডা প্রবাসী রিপন আহমদ এর অর্থায়নে। অসহায় ও আশ্রয়হীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে প্রতিটি অসহায় মানুষকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: মোক্তাদির হোসেন, কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাস্টার রুমান আহমদ, এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি।

এ সময় ভার্চুয়ালী ভাবে রিপন আহমদ বলেন, মানবতার ডাকে সাড়া দিয়ে দেশের মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। আমি চেষ্টা করি, কুলাউড়ার অসহায় মানুষের মুখে অন্তত একটি দিনের হাসি ফোটাতে।

এই কার্যক্রমের মাধ্যমে অসহায় ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ সাময়িক স্বস্তি পেয়েছে। স্থানীয়দের মধ্যে এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসিত হয়েছে, এবং সবাই চায় এমন সহানুভূতিশীল মানুষ যেন সমাজে আরও গড়ে ওঠে।