- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

শ্রীমঙ্গলে ৮৬ বোতল বিদেশি মদ উদ্ধার


মৌলভীবাজার প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরিদর্শক অমর কুমার সেন এর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ উত্তরসুর এলাকার অমল পাল ও শংকর পালের বাড়িতে অভিযান চালিয়ে তাদের ঘর তল্লাশী করে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের ৮৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় অমল পাল ও শংকর পাল পালিয়ে যায়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন পলাতক আসামিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।