- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

ঢাবিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর শিক্ষাদর্শন ও কর্মসূচি শীর্ষক সেমিনার আগামীকাল

#ডেস্ক নিউজ:

আগামীকাল ১৯ জুন (বৃহস্পতিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’-এর শিক্ষাদর্শন ও কর্মসূচি’ শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বেলা ১১ টায় এ সেমিনারের আয়োজন করা হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে এ বিশেষ সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজ থেকে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান প্রধান অতিথি হিসেবে সেমিনারে বক্তৃতা করবেন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করবেন দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।