- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

শ্রীমঙ্গলে ট্রাকচারের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নির্মাাণ শ্রমিকের মৃত্যু


◑ জালালাবাদ বার্তা ডেস্ক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঘরের ট্রাকচার ফিটিং করার সময় অসাবধানতাবসত বিদ্যুতায়িত হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ জুন) দুপুরের দিকে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের জামসি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম শামীম মিয়া। সে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রামের লুফতা মিয়ার ছেলে।

শামীম শ্রীমঙ্গল আশিদ্রোন ইউনিয়নের ডেঙ্গারবন গ্রামে তার নানার বাড়িতে থাকতো। সে আজই প্রথম নির্মাণ শ্রমিকের হেলপার হিসেবে কাজে যোগ দিয়েছিল ববলে জানা যায়।

স্থানীয়রা জানান, জামসি গ্রামের এক প্রবাসীর নির্মাণাধীন ঘরের ট্রাকচার ফিটিং করা হচ্ছিল। এসময় অসাবধানতায় ঘরের উপরে থাকা পল্লিবিদ্যুতের মেইন লাইনের সাথে জড়িয়ে গুরুতর আহত হয় শামীম। সেখান থেকে তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে নিয়ে গেলে কতৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।