- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

মৌলভীবাজারে এক সন্ত্রাসীর বাসা থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ২


মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে পীর আজাদ নামের এক স্ত্রাসীর বাসা থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসময় পীর আজাদের মা ও বোনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে শহরের যুগীডর এলাকায় স্ত্রাসী পীর আজাদের বাড়িতে অভিযান চালিয়ে মডেল থানা পুলিশ দেশীয় অস্ত্র-দা, চাকু, চায়নিজ কুড়াল, লোহার পইপ, রডসহ বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করেন পুলিশ সদস্যরা।

এর আগে জেলার সদর উপজেলার খালিশপুর থেকে পুলিশ আসামি নিয়ে ফেরার পথে যুগীডর এলাকায় পীর আজাদের সহযোগী এক যুবককে মারধর করতে থাকে। এসময় মডেল থানার এসআই উৎপল পাল এগিয়ে আসলে যুবের সন্ত্রাসী পীর আজাদের বাসা থেকে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশকে দাওয়া করে।

এ ঘটনার পর মডেল থানা পুলিশ পীর আজাদের বাসা ঘেরাও করে তল্লাশী চালিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন জানান, সন্ত্রাসী পীর আজাদের মা ও বোনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পীর আজাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই সহ বেশ কয়েকটি মামলা রয়েছে।