- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ২২ জন আটক

জালালাবাদ ডেস্ক: সিলেটের ভারত–সীমান্তবর্তী কানাইঘাট লোভাছড়া এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ২২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার সকালে ১৯ বিজিবির একটি টহল দল অনুপ্রবেশের সময় তাঁদের আটক করে । আটক ব্যক্তিদের মধ্যে ১৩ জন পুরুষ, ৪ নারী ও ৫ শিশু রয়েছে।

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, অনুপ্রবেশকারীদের আটক করে পরিচয় যাচাইয়ের কাজ চলছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, বিজিবি তাদেরকে থানায় হস্তান্তর করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।