
হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:
সারা দেশে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
শুক্রবার (১৩ নভেম্বর) আসরের নামাজের পর বড়লেখা পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নুরজাহান কমপ্লেক্সের সামনে সমাবেশে মিলিত হয়।
উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ। সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললন।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সহিদ খান। বক্তারা বলেন, দেশ ও জাতির বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রাজপথে মোকাবিলা করা হবে।
কর্মসূচিতে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সাবেক প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস স্বপন, জাহিদুল ইসলাম মামুন, আব্দুল কাদির পলাশ, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, সহ সভাপতি আব্দুল মালিক,সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক আহ্বায়ক মীর মখলিছুর রহমান, জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক শামিম আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, জাসাস ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। আয়োজকদের দাবি, কর্মসূচিতে বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মীর উপস্থিতি ছিল।