- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

ছাতক উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটি গঠন

 

জালালাবাদ বার্তাঃ

সুদীপ দাশ, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ছাতক উপজেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কলি তালুকদার আরতি ও সদস্য সচিব শ্রী বিমল বণিক স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে বিপ্লব কান্তি তালুকদারকে (অবসরপ্রাপ্ত শিক্ষক) আহ্বায়ক এবং কালিদাস পোদ্দারকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন প্রণয় আচার্য্য মুন্না, শংকর দত্ত, বিমান ঘোষ, পংকজ দত্ত (শিক্ষক), ডাক্তার রিপন চন্দ্র দাশ, কৃপেষ চন্দ, দীপক দেবনাথ, সুমন দাস ও অপু রঞ্জন দাশ।

আহবায়ক কমিটির অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, নবগঠিত উপজেলা আহ্বায়ক কমিটি অধঃস্তন ইউনিয়ন কমিটি গঠন সম্পন্ন করে গঠনতন্ত্র অনুযায়ী আগামী ৩ মাস (৯০ দিন) এর মধ্যে উপজেলা সম্মেলন আয়োজনের মাধ্যমে গঠনতন্ত্রের ১১(ছ) অনুযায়ী ৭১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠন করতে হবে এবং সাংগঠনিক সিদ্ধান্তবলী যথাযথভাবে বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহন করতে বলা হয়েছে।