
জালালাবাদ বার্তা২৪ঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ২০ হাজার ৪৩০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং এসআরবি’র সদস্যরা। ২৪ অক্টোবর শনিবার রাতে উপজেলার রাজাপুর কাকিয়াবাজার থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে এসব সিগারেট উদ্ধার ও জন্দ করা হয়।
জব্দ করা সিগারেটের সিজার মূল্য ৪০ লাখ ৮৬ হাজার টাকা মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ২০ হাজার ৪৩০ পে. ভারতীয় সিগারেট।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) -এর বিশেষ টহল দল ও এসআরবির সদস্যরা গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মালিকবিহীন অবস্থায় আমদানি নিষিদ্ধ ২০ হাজার ৪৩০ প্যাকেট ভারতীয় সিগারেট উদ্ধার ও জব্দ করা হয়।