- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

গুগল ম্যাপে সাংবাদিক নজমুল হকের ছবি ও তথ্যের ১৬ মিলিয়ন ভিউ

জালালাবাদ বার্তাঃ

ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ছবি ও তথ্য গুগল ম্যাপে যুক্ত করে প্রায় ১৬ মিলিয়ন ভিউ অর্জন করেছেন তরুণ সাংবাদিক ও সংগঠক নজমুল হক। সাংবাদিকতা ও লেখালেখির পাশাপাশি ভ্রমণের শখ থেকে শুরু হওয়া এই কার্যক্রম এখন তাঁর উল্লেখযোগ্য অর্জনে পরিণত হয়েছে।

গুগল ম্যাপসের লেভেল ৬ লোকাল গাইড হিসেবে নজমুল হক ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন স্থানের ছবি, সঠিক অবস্থান ও প্রয়োজনীয় তথ্য যুক্ত করে আসছেন। তাঁর গুগল ম্যাপস প্রোফাইলে প্রদর্শিত তথ্য অনুযায়ী, তাঁর অবদান রয়েছে ৩১৩টি এবং অর্জিত পয়েন্ট প্রায় ১ হাজার ৫০০। এসব ছবি ও তথ্যের ভিউ সংখ্যা দাঁড়িয়েছে ১৬ মিলিয়নে।

ভ্রমণের সময় বিভিন্ন স্থান ঘুরে দেখা, ছবি তোলা এবং সেসব স্থানের সঠিক অবস্থান গুগল ম্যাপে যুক্ত করার মধ্য দিয়ে তাঁর এই কার্যক্রমের সূচনা। সময়ের সঙ্গে এটি নিয়মিত অভ্যাসে পরিণত হয়। তাঁর যুক্ত করা ছবি ও তথ্যের মাধ্যমে বিভিন্ন স্থান সম্পর্কে জানতে পারছেন গুগল ম্যাপস ব্যবহারকারীরা।

প্রবাসে থেকেও নিজের আগ্রহ ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে মানুষের জন্য তথ্যভিত্তিক অবদান রাখার এই উদ্যোগকে নিজের প্রচেষ্টার একটি উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে দেখছেন নজমুল হক।

সাংবাদিকতা, লেখালেখি ও সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে এ ধরনের অবদান তাঁর বহুমুখী আগ্রহের পরিচয় বহন করে। গুগল ম্যাপে ১৬ মিলিয়ন ভিউ অর্জন তাঁর এই যাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক।