
উওম কুমার গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর পৌর এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় নেশা জাতীয় ২৮৩ বোতল স্কাফ সিরাফ এবং মালবাহী একটি পাওয়া টিলার ট্রলি আটক করেছে বিজিবি।
রবিবার (৫ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে ১৬ বিজিবির রহনপুর বিওপির সদস্যরা গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার খয়রাবাদ এলাকায় এই অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ একটি মালবাহী পাওয়া টিলার ট্রলি উদ্ধার করেছে।
নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ রহনপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আব্দুল মান্নান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল রহনপুর পৌর এলাকার খয়রাবাদ নামক স্থানে অভিযান পরিচালনা করে।
মালিকবিহীম অবস্থায় ভারতীয় নেশা জাতীয় ২৮৩বোতল স্কাফ সিরাপ ( ফেন্সিডিলের বিকল্প মাদকদ্রব্য) এবং ১ টি মালবাহী পাওয়া টিলার ট্রলি উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য গোমস্তাপুর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত আছে।