
হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় সাত নং খাসিয়া পুঞ্জিতে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প ও লুমডনবক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ১০ জন অসহায়দের ১ টি ছাগল ও আরো ১০ জন হতদরিদ্রদের মাঝে ১০পিচ করে ঢেউটিন বিতরণ হয়েছে।
আন্তর্জাতিক সংস্থা কম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প দীর্ঘদিন যাবৎ চা বাগান ও পাহাড়ি সমতলের সুবিধা বঞ্চিত শিশু ও যুবক-যুবতীদের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য সেবাসহ তাদের সুন্দর জীবন ও ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে কাজ করে আসছে।
প্রকল্পর ম্যানেজার টারজান পাপাং এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবিনসন সুছিয়াং প্রকল্পের সভাপতি (সিপিও) প্রমুখ।