- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

কাকন সরকার, শেরপুর প্রতিনিধি: ‘সেবার ব্রতে চাকরি’—এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল ২৪ জুন সকাল ৮টা থেকে শেরপুর জেলা পুলিশ লাইন্স মাঠে জেলার যোগ্য প্রার্থীদের “শারীরিক মাপ ও কাগজপত্র” যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও সুশৃঙ্খল রাখতে শেরপুর জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি ও পুলিশ সুপার  এ, কে, এম জহিরুল ইসলাম সরজমিনে উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন।এ সময় নিয়োগ বোর্ডে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জ অফিসের পুলিশ সুপার  মোঃ আসলাম শাহজাদা এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার নাইম উল-আলম। 

এছাড়া নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন এবং জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (আইএসটিসি) মোঃ আজহারুল ইসলাম মুকুল।মাঠপর্যায়ে সার্বিক দায়িত্ব পালনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ)  আবদুল্লাহ আল মামুন এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

জেলা পুলিশ মিডিয়া সেল সূত্রে জানা গেছে, প্রথম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ অর্থাৎ Physical Endurance Test (PET) আজ ২৫ জুন শেরপুর পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হবে। 

এই ধাপে পুরুষ প্রার্থীদের জন্য ১৬০০ মিটার ও নারী প্রার্থীদের জন্য ১০০০ মিটার দৌড়, লং জাম্প এবং হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হবে।