- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

কুলাউড়া থেকে সিএনজি গাড়ি চুরি

কুলাউড়া, প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে গতকাল ১৯ জুন শুক্রবার রাতে ১১ ঘটিকার দিকে একটি সিএনজি হয়েছে চুরি হয়েছে।
‎চুরি হওয়া সিএনজি’র নম্বর মৌলভীবাজার থ-১৩-০৫৩৯। গাড়িটির মালিক হিঙ্গাজিয়া চা বাগান এলাকার বাসিন্দা সোহেল আহমদ।
‎এবিষয়ে ভুক্তভোগী সোহেল আহমদ জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে অজ্ঞাত ব্যক্তিরা তার সিএনজি গাড়িটি নিয়ে যায়।
‎এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে এবং আমাদের তদন্ত চলমান আছে।