
মোহাম্মদ মিনহাজুল ইসলাম সুজন বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৭ নং কভাই ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান রুবেল, ৫ ই আগস্ট পট পরিবর্তনের পর থেকেই নিজ অর্থায়নে কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, জনগণের ভালোবাসার মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
সম্প্রতি :বাকেরগঞ্জ উপজেলার ৭ নং কভাই ইউনিয়নের কৃতি সন্তান সকলের পরিচিত মুখ আগামী দিনের কভাই ইউনিয়নের যুব সমাজের গর্ব তরুণ নেতৃত্বের অধিকারী সৎ এবং নির্ভীক, বাকেরগঞ্জের বারবার নির্বাচিত সফল এমপি আবুল হোসেন খান এর অত্যন্ত স্নেহাভাজন,ব্যক্তি কভাই ইউনিয়ন বিএনপি’র সফল সভাপতি মোঃ কামরুল হাসান রুবেল কে আগামী দিনে চেয়ারম্যান হিসাবে দেখতে চায় এলাকাবাসী, তিনি ইতিমধ্যে ইউনিয়নের নয়টি ওয়ার্ডে নেতৃত্বের হাত বাড়িয়ে দিয়েছেন, প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে রয়েছে তার ব্যাপক সমার্থক এবং কর্মী তিনি, বেশ কিছুদিন ব্যবসায়িক কাজে ঢাকায় অবস্থান করেও তার প্রচারণা কার্যক্রম অব্যাহত রয়েছে। তার জন্য এলাকাবাসী অধিক আগ্রহো নিয়ে, এলাকায় পাড়া মহল্লায় রয়েছে ব্যাপক গুঞ্জন, তিনি ব্যক্তিগতভাবে এলাকার গরিব দুঃখী মেহনতী মানুষের পাশে দাঁড়াতে চান।
কামরুল হাসান রুবেল একজন বিএনপি’র সভাপতি নন দল মত নির্বিশেষে সকলের স্নেহ ভালবাসার মধ্য দিয়ে,আগামী দিনে কভাই ইউনিয়নকে সাজাতে তার বিকল্প নেই। বর্তমান সমাজে দেশকে এগিয়ে নিতে হলে তরুণ নেতৃত্বের প্রয়োজন। কামরুল হাসান রুবেল, নিজ উদ্যোগে জনসেবামূলক, কাজ করে যাচ্ছেন রয়েছে তার অধিক চিন্তাধারা, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকার অব্যাহত রেখেছেন, তার মধ্যে রয়েছে খাল খনন,ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়া জন্য আর্থিক সহযোগিতা দান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে বিনামূল্যে বই বিতরণ, এবং তাদের পাশে দাঁড়ানো এটাই হবে আগামী দিনের চ্যালেঞ্জ। থাকবে না কোন বৈষম্য এলাকার উন্নয়নে মসজিদ মন্দির মাদ্রাসা রাস্তাঘাট উন্নয়ন করতে হলে কামরুল হাসান রুবেল ভাইকে আগামী দিনের চেয়ারম্যান হিসেবে বেছে নিবে কভাই ইউনিয়নের জনগণ। তিনি কভাই ইউনিয়নের বিএনপির সভাপতি হওয়ার পর থেকে তার দ্বারা কোন মানুষ কষ্ট পায়নি, তিনি বিএনপির একজন আদর্শের সৈনিক হিসেবে জনগণের সেবাই দিয়ে যেতে চান, কিছু পেতে চান না, সব সময় দেওয়ার জন্যই প্রস্তুত থাকেন।
সংসদ সদস্য আবুল হোসেন খান এর দিক নির্দেশনা অনুযায়ী কভাই ইউনিয়নে কাজ করে যাবেন, এটাই তার প্রত্যাশা।
এ বিষয়ে কভাই ইউনিয়নবাসী বলেন কামরুল হাসান রুবেল ভাই বিএনপির সভাপতি হওয়ার পর থেকেই তার নিজ উদ্যোগে এবং নিজ খরচে প্রায় প্রতিটি ওয়ার্ডে রাস্তা ব্রীজ নির্মাণসহ
বিভিন্ন রাস্তায় বালু দিয়ে ভরাট করা সহ নিজ উদ্যোগে অনেক রাস্তা করেছেন তিনি, করেছেন তিনি লক্ষ লক্ষ টাকা ব্যয়ে মসজিদ ও মন্দির নির্মাণ,
নিজ অর্থায়নে এসকল উন্নয়নমূলক কাজকে বরিশাল জেলা বাকেরগঞ্জ ৬ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন খান আবেগপ্রবণ হয়ে বলেন আমার ৪০ বছরের রাজনৈতিক জীবনে এরকম জনদরদি ও জনবান্ধব নেতা আমি বাকেরগঞ্জ উপজেলায় পাইনি, কামরুল হাসান রুবেল কে উৎসাহিত করে তিনি আরো বলেন ১৪ টি ইউনিয়নের মধ্যে ৭ নং কভাই ইউনিয়ন হবে মডেল ইউনিয়ন।