- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

মৌলভীবাজারের নতুন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারে নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মো. মনিরুল ইসলাম। তিনি ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। তিনি বাংলাদেশ পুলিশে যোগদানের পর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

শনিবার (১৩ জুন) দুপুরে তিনি কর্মস্থলে যোগদান করেন। এ সময় মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয়। পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।