- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

বাকেরগঞ্জ থানার এসআই ফোরকানের জালে গাঁজা এবং গাঁজা-গাছ সহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

মোঃ মিনহাজুল ইসলাম সুজন, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়নের ছোট রঘুনাথপুরের মৃতঃ আলী আহম্মদ সিকদার এর ছেলে মোঃ শহিদুল সিকদার (৫৫) কে গাঁজা ও গাঁজা গাছ সহ গ্রেপ্তার করেছে এসআই ফোরকান হোসেন।

বাকেরগঞ্জ থানার এসআই ফোরকান হোসেন জানান, অদ্যরাত ১০.৩০ এর সময় গোপন সংবাদের ভিত্তিতে শহিদুল সিকদার এর বাসা থেকে ১ এক পুরিয়া গাঁজা এবং তাহার বাসার কাছে লাগানো বড় একটি গাঁজা গাছসহ গ্রেফতার করে থানায় হাজির করা হয়েছে।

পুলিশ জানায় , শহিদুল সিকদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তিনি একাধিকবার মাদকদ্রব্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানান, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে, মাদক ব্যবসায়ী কাউকে ছাড় দেয়া হবে না।