
উওম কুমার, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ গোমস্তাপুরে দিনব্যাপী নিরাপদ খাদ্য ( ফল ও সবজি) উৎপাদনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুলার ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’র আওতায় দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুলের কৃষকদের অংশগ্রহণে পার্টানার কংগ্রেস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাকলাইন হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী। এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: ওয়াসিম আকরাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জেসমিন আক্তার লাবণি, পারবর্তীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মো. জামাল উদ্দিন মন্ডল, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, উপজেলার বিভিন্ন পার্টনার ফিল্ড স্কুলের প্রতিনিধি, জনপ্রতিনিধিগণ ও গণমাধ্যমকর্মীগণ প্রমূখ।