- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

অসহায় মানুষের পাশে ১ নং অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমান (আনিছ)

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় ১ নং অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ১ নং অমরখানা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান (আনিছ) বিভিন্ন গ্রামে গিয়ে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং তাদের পাশে দাঁড়াচ্ছেন।

সম্প্রতি তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসহায় পরিবার, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে তাদের বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা শোনেন।

আনিছুর রহমান (আনিছ) বলেন, “জনগণের সেবা করাই আমার প্রধান লক্ষ্য। আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই এবং এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”

স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর কারণে এলাকায় তিনি ব্যাপক সুনাম অর্জন করেছেন।

তার এই মানবিক কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনগণ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি জনগণের কল্যাণে কাজ অব্যাহত রাখবেন।