- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

মৌলভীবাজারে ডিবির অভিযানে মাদক কারবারি আটক


মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক হয়েছে। আটককৃতের নাম রুবেল মিয়া (২৭)। এসময় সঙ্গে থাকা আরেক মাদক কারবারি পালিয়ে যায়।
রোববার (৭ জুন) বিকেলে মৌলভীবাজার জেলা সদরের চাঁদনীঘাট ইউনিয়নের চাঁদনীঘাট এলাকার একটি ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখা। এসআই (নিরস্ত্র) হীরক চক্রবর্তীর নেতৃত্বে ডিবির একটি টিম  রুবেল মিয়াকে আটক করেন।

এসময় তার হেফাজত থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করেন ডিবি সদস্যরা।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা গোয়েন্দা শাখার এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।