- জালালাবাদ বার্তা - https://www.jalalabadbarta24.com -

মাধবপুরে বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়ের এ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন-এর উদ্যোগে বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সম্মানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম ভূইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবিদুর রহমান মাস্টার ও সাইফুর রহমান টিটুর যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা বিএনপি সভাপতি শামছুল ইসলাম কামাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌমুহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সমাজসেবা অধিদপ্তর সিলেট কার্যালয়ের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরমুজ আলী, ফারুক আহমেদ, আক্তার হোসেন, মহি উদ্দিন, অলিউল্লাহ ও শামসু উদ্দিন মাস্টারসহ সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিন, সাংবাদিক হামিদুর রহমান ও স্থানীয় ব্যবসায়ী কামাল পাশা, সত্বাধিকারী কাকন ফ্যাশন, ৮নং ওয়ার্ড মেম্বার বিল্লাল মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, সুধীজন ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের অবদান ও শিক্ষাক্ষেত্রে তাদের নিষ্ঠার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।